গ্রেফতার অভিযান
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়।